Logo
Logo
×

নগর জুড়ে

১২নং ওয়ার্ড আ’লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৭:১৬ পিএম

১২নং ওয়ার্ড আ’লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
Swapno

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ একেএম শামীম ওসমানের ডাকা কর্মী সম্মেলন সফল করার লক্ষে নাসিক ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার রাত ৮টার দিকে খানপুর রেল লাইন সংলগ্ন এই কর্মী সভার আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন টুলু’র সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহিদ বাদল। বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. খোকন সাহা। এসময় বক্তারা পরিবর্তন এর কথা বলেন। সন্ধ্যা থেকেই স্বতঃস্ফূর্ত ভাবে ওয়ার্ডের নেতা কর্মীরা এসে জড়ো হয় সভাস্থলে। সভা শুরু সাথে লোকারণ্য হয়ে পরে সভাস্থল। 

 

এসময় আরো উপস্থিত ছিলেন, নারয়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য সামসুজ্জামান ভাষানী, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মাহমুদা মালা, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি মো. জুয়েল হোসেন, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, মহানগর কৃষকলীগের সাধারন সম্পাদক মো. জিল্লুর রহমান লিটন, জেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি শেখ ওবায়েদ উল্লাহ।  

 

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়নে ছিলেন, ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, এছাড়া ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মো. কাউছার, সাধারন সম্পাদক মো. মনির হোসেন, ১২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সেলিম খান, আওয়ামীলীগ নেতা মো. জসিম উদ্দিন, মো. কাজল, মেহবুব, লিংকন, পিন্টু, সানি, এটিএম শাহিন, দাউদ খান, মুসলিম মাস্টার, খোকন, জিল্লুর মাস্টার, মো. আকতার, আল-আমিন, রোকন, ওয়ার্ড যুবলীগের আমির হোসেন, শাহ জামাল, মানিক, হেদায়েত উল্লাহ, আফজাল, শাহিন বাদশা, বিপ্লব, নাহিদ, অতুল, রাফি, সাগর, অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. নুরুজ্জামান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন