Logo
Logo
×

নগর জুড়ে

গুরুতর অসুস্থ আবু সুফিয়ান, সকলের কাছে দোয়া প্রার্থনা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫৯ পিএম

গুরুতর অসুস্থ আবু সুফিয়ান, সকলের কাছে দোয়া প্রার্থনা
Swapno

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সক্রিয় একজন নেতা সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান। বিজয় দিবস, স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ যে কোন বিশেষ দিনে সুফিয়ানের নেতৃত্বে বিশাল শোডাউন নারায়ণগঞ্জ তো বটে সারাদেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেন। আওয়ামী লীগের কর্মীবাহিনীর বিশাল স্টক থাকা নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান গত কয়েকমাস ধরে গুরুতর শারীরিক অসুস্থ্যতার মধ্যে দিয়ে যাচ্ছেন।

 

নারায়ণগঞ্জ ও ঢাকায় বেশ কয়েকজন বড় বড় ডাক্তারকে দেখিয়েও শারীরিকভাবে তেমন কোন উন্নতি পরিলক্ষিত হচ্ছেনা। শারীরিক অসুস্থ্যতার মধ্যেও তিনি সরব ছিলেন রাজনৈতিক কর্মকাণ্ডে। গত ২৫ জুলাই নারায়ণগঞ্জ সিটি করপোরেশরেন মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী মা মমতাজ বেগম ইন্তেকাল করেন। জেলা আওয়ামী লীগের নেতার পাশাপাশি আবু সুফিয়ানকে মেয়র আইভীর অনুসারী রাজনীতিক হিসেবে মনে করা হয়।

 

এর ধারাবাহিকতায় মেয়রের মায়ের মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনায় বন্দর, শহরের বেশ কিছু মসজিদে টানা কাঙ্গালিভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করেন আবু সুফিয়ান। কিছুদিন সুস্থ্য থাকলেও শারীরিকভাবে তিনি আবারও অসুস্থ্য হয়ে পড়েছেন। আবু সুফিয়ানের শারীরিক অসুস্থ্যতার কথা জেনে বিচলিত, চিন্তিত তার শুভানুধ্যায়ী, আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবরা। তারা সকলেই পুরো জেলাবাসীর কাছে আবু সুফিয়ানের শারীরিক সুস্থ্যতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।

 

জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও আবু সুফিয়ানের দ্রুত আরোগ্য কামনায় দোয়া প্রার্থনা করেছেন। আবু সুফিয়ানের ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে, তিনি মেরুদণ্ডসহ শারীরিক আরো বেশ কিছু জটিল সমস্যায় ভুগছেন। ডাক্তার তাকে সম্পূর্ণ বিশ্রামে থেকে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন