১৮ নং ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ করেন কাউন্সিলর কবির হোসাইন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২১, ১১:১৭ পিএম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৮নং ওয়ার্ডে ২০১৯ সালে ভোটার তালিকায় অন্তর্ভুক্তদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় নাসিক ১৮ নং ওয়ার্ড বি.কে রোড এলাকায় কাউন্সিলর এর কার্যালয়ে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নাসিক ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মো: কবির হোসাইন।
এ সময় কাউন্সিলর কবির হোসাইন বলেন, ২০১৯ সালে যারা ভোটার হওয়ার জন্য আই টেস্ট ও আঙ্গুলের ছাপ দিয়েছেন তাদেরকে আজ স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে। আজকে আমরা ১ হাজার ৬৩ জনকে স্মার্ট কার্ড দেবো। নারীদের সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে বারটা পযর্ন্ত ও পুরুষদের দুপুর সাড়ে বারটা থেকে বিকেল সাড়ে তিনটা পযর্ন্ত বিতরণ করব।
তাছাড়াও এই ওয়ার্ডে প্রতিটি মসজিদের মাইকের মাধ্যমে আমরা স্মার্ট কার্ড বিতরণের কথা ওয়ার্ডবাসীকে জানিয়ে দিয়েছি।


