প্রয়াত জামির আহাম্মেদ জমুর সহ-ধর্মিণীর মৃত্যু বার্ষিকীতে দোয়া
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২১, ০৩:২৫ এএম
জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রয়াত জামির আহাম্মেদ জমু এর সহ-ধর্মিণীর ১ম মৃত্যু বার্ষিকীতে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
রবিবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর পশ্চিম দেওভোগ বাইতুন নূর জামে মসজিদে পরিবারের পক্ষ থেকে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, যুবলীগ নেতা মোহাম্মদ আলী রেজা রিপন, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম রুবেল, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ শহীদ উল্লাহ, মরহুমার বড় ছেলে গোলাম মোস্তফা চঞ্চল ও ছোট ছেলে বঙ্গসাথী ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার (শুভ) সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।


