Logo
Logo
×

নগর জুড়ে

খানপুরে বন্ধু মহলের আয়োজনে মামুন খানের কুলখানি অনুষ্ঠিত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২১, ০৮:০৬ পিএম

খানপুরে বন্ধু মহলের আয়োজনে মামুন খানের কুলখানি অনুষ্ঠিত
Swapno

খানপুর মেইন রোড নিবাসী তরুন সমাজ সেবক ও রাজনিতিবীদ মো. মামুন খান এর কুলখানি অনুষ্ঠিত হয়েছে। তার বন্ধু মহল এই কুলখানির আয়োজন করেছেন। এ উপলক্ষে সকাল থেকেই খানপুর দারুস সালাম এতিম খানায় কোরআন কোরআন খতম করা হয়। কোরআন খতম শেষে মরহুম মামুনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

 

পরে এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়। অন্যদিকে গতকাল বাদ জহর খানপুর বাজারের হামিদ মিয়া ওয়াক্ফা ষ্টেট এ মামুন খানের জন্য দোয়া শেষে তোবারক খাওয়ানো হয়। পরে শহরের মাসদাইর কবরস্থানে মরহুমের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।   


এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য সামসুজ্জামান ভাষানী, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, ভাওয়াল রিপন, মো. শাহআলম, জুনায়েদ হোসেন জুনু, নুর মহম্মদ, জিল্লুর রহমান চঞ্চল, রফিজুল ইসলাম কালা, জাফর মাহমুদ উজ্জল, সাইফুল হাসান রিয়েল, আনোয়ার হোসেন, কৃষ্ণা সাহা, নবী হোসেন, গোড়া সেলিমসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।   


জানা যায়, খানপুর নিবাসী মরহুম পোকা মিয়ার পুত্র মো. মামুন খান গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এর আগে মামুন অসুস্থ হয়ে পড়লে প্রো-য়েকটিভ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ফিরিয়ে দিলে নিজ বাস ভবনে তিনি মারা যান। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহি রেখেগেছেন। নিহত মামুন খানপুর মহসিন ক্লাবের সদস্য ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বৃহত্তর খানপুরবাসী। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন