শুক্রবার সাংস্কৃতিক জোটের সমাবেশ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫৪ পিএম
বন্দর নগর চট্টগ্রামের সিআরবি ধ্বংসের প্রতিবাদে এবং ইউনাইটেড গ্রুপের সাথে রেলওয়ের চুক্তি বাতিলের দাবিতে আগামী শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকাল চারটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে এক সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। সমাবেশে আলোচনা, সংগীত, আবৃত্তি, নাটক ও চিত্র-প্রদর্শনী থাকবে বলে গতকাল এক প্রেসবার্তায় জানায় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক।
বার্তায় সাংস্কৃতিক জোট জানায়, বন্দর নগর চট্টগ্রামের পাহারী অঞ্চলে সিআরবি গড়ে উঠেছে ১৮৭২ সালে। এই সিআরবি অসংখ্য গাছপালা শোভিত এক নগরঅরণ্য। এখানে অসাধারণ এক নৈসর্গিক পরিবেশ। বাংলা নববর্ষ, বসন্তবরণ, বিভিন্ন পালাপার্বণ ছাড়াও এখানে প্রতিনিয়ত চলে সংস্কৃতির কর্মকাÐ। প্রতিদিন হাজারো মানুষে মুখরিত থাকে এ সিআরবি অঞ্চল।
অথচ এ সিআরবিতে হাসপাতাল নির্মাণের জন্য সম্প্রতি রেলওয়ে কর্তৃপক্ষ ইউনাইটেড গ্রæপের সাথে চুক্তি করে ৬০ একর ভূমি তাদের বরাদ্দ দেয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে। চট্টগ্রামের ফুসফুস খ্যাত এ সিআরবি ধ্বংস করে হাসপাতাল কেন! তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাকৃতিক অক্সিজেন ধ্বংস করে সিলিন্ডারের অক্সিজেনের এ আয়োজন নিয়ে চট্টগ্রামসহ সারাদেশে প্রশ্ন উঠেছে, এর প্রতিবাদ হচ্ছে।
প্রাণ ও প্রকৃতি ধ্বংস করে উন্নয়নের এ আয়োজনের পেছনে রয়েছে সুবিধাভোগীদের অর্থ আত্মসাতের এক মহাযজ্ঞ। তাই সিআরবি ধ্বংসের প্রতিবাদে, ইউনাইটেড গ্রুপের সাথে রেলওয়ের চুক্তি বাতিলের দাবিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এই আয়োজন করবে।


