Logo
Logo
×

নগর জুড়ে

ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৬ পিএম

ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
Swapno

নগরীর চাষাঢ়া বালুরমাঠ এলাকায় রেল ক্রসিংয়ে ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যাক্তি নিহত হয়েছেন। বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় অসতর্কতাবশত এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম রতন দেব (৫০)। তিনি আমলাপাড়া এলাকায় থাকতেন বলে জানা গেছে। 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি দূর্ঘটনার সময় রেল লাইনের উপর দিয়ে হাটছিলেন ও অসেচতনতা বশত ট্রেনের নিচে পড়ে তার শরীর ছিন্ন বিছিন্ন হয়ে যায়। নিহতের পরিবার ঘটনাস্থলে পৌছালে তারা কান্নায় ভেঙ্গে পড়ে। তার ছেলে হৃদয় তার পরিচয় শনাক্ত করে এবং জানায়, বিকেলে বাবা (রতন দেব) হাসি মুখ নিয়ে ঘর থেকে বের হয়েছিলো। 


এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শাহ জামান জানান, এটি রেলওয়ে পুলিশের তত্বাবধানে, তারা এ বিষয়ে তদারকি করছেন।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন