নারায়ণগঞ্জের চাষাড়ায় ট্রেনে কাটা পড়ে রেজাউল করিম (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ দূর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে কমলাপুরে পাঠায়। নিহত রেজাউল করিম পটুয়াখালী জেলার খেপুপাড়ার ত্রিপুরা এলাকার দুলাল মিয়ার পুত্র।
এ বিষয়ে নারায়ণগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই মোখলেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা রেজাউল নামের এক যুবকের লাশ উদ্ধার করেছি। লাশ উদ্ধার করে কমলাপুর রেলওয়ে স্টেশন পাঠানো হয়েছে।


