Logo
Logo
×

নগর জুড়ে

আমার বড় পরিচয় আমি শেখ হাসিনার কর্মী : মেয়র আইভী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৪:১৭ এএম

আমার বড় পরিচয় আমি শেখ হাসিনার কর্মী : মেয়র আইভী
Swapno

১৮নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে 'মুক্তিযোদ্ধা সড়ক' এর শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী।

 

শনিবার (২৫শে সেপ্টেম্বর) বিকেলে নাসিক ১৮নং ওয়ার্ডের শহীদ বাপ্পী স্মরণী সড়ক মোড়ে  ওয়ার্ডের কাউন্সিলর কবির হোসাইনের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এসময় মেয়র আইভী বলেন, এটা কোন নির্বাচনী সভা না। আমি কোন নির্বাচনী  সভা করতে এখানে আসিনি। দল যতক্ষণ আমাকে নমিনেশন না দিবে ততক্ষণ আমি নির্বাচনী প্রচারণায় নামবো না। কিন্তু এই ওয়ার্ডে এসে দেখছি নির্বাচনী আমেজ চলছে। বর্তমান কাউন্সিলর কবির কাকা বিগত সময়ে এই ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন করেছে। তাছাড়া কিছু উন্নয়ন প্রকল্প এখনো চলমান রয়েছে। 

 

এছাড়াও তিনি বলেন, সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না ও ভালো কাজ করেছে। করোনা কালিন সময় নাসিক ২৭টি ওয়ার্ড কাউন্সলর'রা যেভাবে কাজ করেছে তা আপনারা দেখেছেন। আগামী নির্বাচনে তাদের যথাযথ মূল্যায়ন আপনারা ভোটের মাধ্যমে করবেন বলে আমি আশা করি। যারা দলের কথা বলেন, তারা জানেন শেখ হাসিনা আমার নেত্রী। আমার বাবা আওয়ামীলীগ করেছেন। আওয়ামীলীগ প্রতিষ্ঠায় তার ভূমিকা কি ছিলো তাও জনগণ জানেন। আমার বড় পরিচয় আমি শেখ হাসিনার কর্মী। 

 

মেয়র বলেন, শীতলক্ষ্যার সাথে ১৮নং ওয়ার্ডে সংযোগ খালটিকে সংস্কার কাজ চলমান রয়েছে। অচিরেই এটিকে দৃষ্টিনন্দন ও আধুনিকায়ন করা হবে। অনেকে বলেন শহীদ নগরে কেন ময়লা ফেলছি। উত্তরে বলতে চাই এই জায়গাটি ডিসি সাহেব আমাদের ময়লা ফেলতে ডাম্পিং স্পট হিসেবে বরাদ্দ দিয়েছেন। আর এই জায়গা কি ভবিষ্যতে এমন থাকবে। আমি এই ওয়ার্ডের মুক্তিযোদ্ধাদের স্মরণে উক্ত জায়গাটিকে সুন্দর ও দৃষ্টি নন্দন করে তুলবো। জালকুড়ি এলাকায় আমরা ময়লা ফেলার ড্রামপিং স্পট নির্ধারণ করেছি। ভবিষ্যতে উক্ত জায়গায় আমরা বর্জ ব্যবস্থাপনার জন্য নির্ধারণ করেছি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি নাসিক প্যানেল মেয়র-১ ও সংরক্ষিত ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ডের নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা ছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন সিদ্দিকী ও ১৮নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সভাপতি হাজী মোঃ নেওয়াজ উল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন