Logo
Logo
×

নগর জুড়ে

সরদার পাড়ায় ড্রেজার দিয়ে মাটি ভরাটে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংঙ্কা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৬ পিএম

সরদার পাড়ায় ড্রেজার দিয়ে মাটি ভরাটে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংঙ্কা
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অনুমতি না নিয়েই ১১নং ওয়ার্ডে রাস্তার উপর দিয়ে নেয়া হয়েছে বালুব্যবসায়ীদের ড্রেজার পাইপ। এতে এলাকাবাসীর দুর্ভোগ হলেও তারা কারো কথা মানছে না। বীরদর্পে চালিয়ে যাচ্ছেন বালুব্যবসা। ড্রেজার পাইপ পাড়া-মহল্লা দিয়ে নিতে ভেঙে ফেলছেন সরকারি রাস্তাসহ এলাকাবাসীর সীমানা প্রাচীর।

 

এতে এলাকাবাসী প্রতিবাদ করায় উল্টো হুমকি দেয়া হচ্ছে সন্ত্রাসী কায়দায়। তবে এই বালুব্যবসা নিয়ে এলাকায় আরেকটি গ্রুপ আধিপত্য বিস্তার করতে চাচ্ছে। এ নিয়ে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংঙ্কা রয়েছে। তাই এলাকাবাসী দ্রুত ড্রেজার পাইপ এই সড়ক থেকে তুলে নিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোশেনের হস্তক্ষেপ চেয়েছেন।

 


এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে তল্লা এলাকার মো. মোক্তার হোসেন নামের এক ব্যাক্তি সরকারদলীয় কয়েক জনকে নিয়ে এই বালু ব্যবসা করছে। কিন্তু আরেকটি গ্রুপ এই বালু ব্যবসা করতে চাচ্ছে। এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটিও হয়েছে। তাই যে কোন সময় অনাকাঙ্খিত ঘটনা ঘটে যেতে পারে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন।

 


১১ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন জানান, এলাকাবাসী ব্যাঘাত সৃষ্টি হোক এমন কাজ কাম্য নয়। যারা এই ড্রেজার পাইপ স্থাপন করেছেন দ্রুত অন্যত্র সরিয়ে এলাকাবাসির এই দুর্ভোগ লাঘব করা হোক।


এব্যাপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড কাউন্সিলর জানান, কাউন্সিলর জমসের আলী ঝন্টু জানান, এবিষয়টি সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। তারা পরির্দশন করে ব্যবস্থা নিবেন। মোক্তার হোসেন নামে এক ব্যাক্তি এই বালুব্যবসার সাথে জড়িত। এই ওয়ার্ডে ড্রেজার পাইপ স্থাপন করলেও আমাকে জানায়নি। সিটি কর্পোরেশনের অনেক রাস্তা তারা ভেঙ্গে এই পাইপ সরদার পাড়া এলাকায় এনেছে। এতে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন।


এ বিষয়ে তার বক্তব্য নিতে মো. মোক্তার হোসেনের মোবাইলে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।  


উল্লেখ্য, খানপুর ১১নং ওয়ার্ডের সরদার পাড়া সড়কে নিয়ম নিতির তোয়াক্কা না করেই অবৈধ ভাবে রাস্তার উপরে ড্রেজার মেশিনের পাইপ দিয়ে জনদূর্ভোগ বাড়িয়ে দিয়েছেন বালুব্যবসায়ীরা। এ কারনে  সড়কে চলাচল করা যানবাহনসহ সাধারণ মানুষ পড়েছেন বিপাকে। রাস্তার উপরে পাইপে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে অনেকে। এছাড়া পাইপ নেওয়ায় অনেক স্থনে সিটি কর্পোরেশনের রাস্তা ভেঙে গেছে। সিটি কর্পোরেশনের রাস্তা দিয়ে পাইপ বসালেও নেয়া হয়নি কোন অনুমোদন।

 

ফলে অটোরিক্সা, রিক্সাসহ যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে। আবার পাইপ লিকেজ এর কারণে বালু পানি মানুষের উপর পড়ে নষ্ট হচ্ছে জামাকাপড়। এলাকাবাসীর অভিযোগ এরা স্থানীয় সরকার দলীয় পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এই বালুর ব্যবসা চলিয়ে যাচ্ছেন। শীতলক্ষা নদী থেকে এই ড্রেজারের পাইপ খানপুর সরদার পাড়া এলাকায় আনা হয়েছে। এতে করে এই সড়কটি সরু হয়ে গেছে। সাধারন মানুষ চলাচলে যেন দূর্ভোগের শেষ নেই। তবে সবচেয়ে বেশী সমস্যায় পড়েছেন স্কুলে যাওয়া আসা শিক্ষার্থীরা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন