Logo
Logo
×

নগর জুড়ে

মিষ্টির দোকান ও ফার্মেসীসহ ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৩ পিএম

মিষ্টির দোকান ও ফার্মেসীসহ ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
Swapno

নগরীর দুই মিস্টির দোকান ও এক ফার্মেসীকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় এ অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান।


তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে শহরের চাষাড়া এলাকায় আবস্থিত হৃদয় মেডিকেল হলকে ফিজিশিয়ান সেম্পল ও মেয়াদ উর্ত্তীন ঔষধ রাখার অপরাধে ৩৭ ধারায় ২ হাজার টাকা ও ৫১ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সেলিমুজ্জামান বলেন, শহরের ১নং রেলগেইট এলাকায় অবস্থিত বিএসটিআই এর অনুমোদন ছাড়াই দধি ও ঘি তৈরী, উৎপাদিত দই এর মোড়কে মূল্য তালিকা, উৎপাদন ও মেয়াদউর্ত্তীনের তারিখ না থাকার অপরাধে নিউ রসরাজ মিষ্টিমুখকে ৪৩ ধারায় ১০ হাজার টাকা এবং নিউ মিষ্টিমুখকে ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে । 

 

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের পরিচালক সোহেল আক্তার ও জেলা ক্যাবের প্রতিনিধিসহ জেলা পুলিশের একটি টিম ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন