Logo
Logo
×

নগর জুড়ে

জেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী’র জন্মদিন পালন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:১১ পিএম

জেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী’র জন্মদিন পালন
Swapno

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে মিলাদ, দোয়া ও কেক কাটার আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী লীগ।

 

মঙ্গলবার ( ২৮ সেপ্টেম্বর ) বিকেলে শহরের আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. জানে আলম সেলিম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।

 

জেলা মৎস্যজীবী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা মৎস্যজীবী লীগের সহসভাপতি এসএম তাইজুদ্দিন চৌধুরী, ফারজানা আক্তার, যুগ্ম সম্পাদক মোস্তফা হামিদ বাপ্পী, মমিমুল ইসলাম, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম শিপলু, একে উজ্জ্বল, দপ্তর সম্পাদক এমএস মূখধূমী মিল্কি, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক খালিদ শাহ্,

 

সমবায় ও কৃষি সম্পাদক মোসলেহ উদ্দিন মুসা, সমাজ কল্যাণ সম্পাদক নুর মোহাম্মদ, মহিলা সম্পাদিকা বর্না মির্জা, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক তিথি মনি, মহানগরের সভাপতি জনি খান, সহসভাপতি আনোয়ার হোসেন, সুজা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সূত্র ধর, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ রাসেলসহ জেলা ও মহানগর এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। পরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটেন উপস্থিত অতিথিবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন