মহানগর আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১০:৩০ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে মহানগর মহানগর আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা,মিলাদ ও কেক কাটার আয়োজন করা হয়। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর ) বিকেল ৫ টায় নগরীর ২ নং রেল গেট আওয়ামীলীগের কার্যালয়ে এ আয়োজন করা হয়।
সেই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন।আরও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি.এম. আরাফাত, যুগ্ম সম্পাদক আহসান হাবিব,জি.এম. আরমান, ১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র মনিরুজামান মনির, ড. আতিকুর জামান সোহেল,নুরুর নাহার সন্ধা সহ বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মী।


