এড. সামসুল ইসলাম ভূঁইয়াকে না’গঞ্জ প্রেস ক্লাবের অভিনন্দন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৬:২৬ পিএম
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এড. সামসুল ইসলাম ভুইয়া সোনারগাঁ উপজেলা পরিষদের উপ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পক্ষ হতে অভিনন্দন জানানো হয়েছে।
বৃহস্পতিবার প্রেসক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে সভাপতি খন্দকার শাহ্ আলম ও সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ তাকে এই অভিনন্দন জানিয়েছেন। একই সাথে ক্লাবের পক্ষ হতে এড. সামসুল ইসলাম ভুইয়ার কর্মময় জীবনের সাফল্য কামনা করা হয়।


