Logo
Logo
×

নগর জুড়ে

সরকারকে নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র হচ্ছে : আইভী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২১, ১১:০৫ পিএম

সরকারকে নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র হচ্ছে : আইভী
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, নারায়ণগঞ্জ মানেই সম্প্রীতি। এখানে আমরা সকল ধর্মের মানুষ একসঙ্গে মিলেমিশে বসবাস করি। বুধবার (৬ অক্টোবর) দুপুরে দুর্গাপূজায় বিভিন্ন পূজামণ্ডপে অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, আমরা যে শুধু দৈনন্দিন জীবনে মিলেমিশে আছি তা নয়, মৃত্যুর পর যে জীবন সেখানেও আমরা একসঙ্গে রয়েছি। নারায়ণগঞ্জে শ্মশান, কবরস্থান, খ্রিষ্টানদের সমাধিস্থল একসঙ্গে রয়েছে। সেখানে অনেক সুন্দর পরিবেশ। সেখানে গেলেই মনের মধ্যে প্রশান্তি চলে আসে। বর্তমান সরকারকে নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহু ষড়যন্ত্র হচ্ছে। নারায়ণগঞ্জে যেন এমন কোনো কর্মকাণ্ড না হয়, যার কারণে আমাদের মাথানিচু করে থাকতে হয়। সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

 

আইভী আরো বলেন, আপনারা স্বাস্থ্যবিধি মেনে উৎসব পালন করেন। উৎসব যেন সর্বজনীন হয়। এখানে হিন্দু-মুসলিম বলে কোনো কথা নেই। আমি বাংলাদেশি-বাঙালি এটাই আমার পরিচয়। আমরা যেন আমাদের দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে পারি।

 

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা ও মনোরায়া বেগম এবং ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন