Logo
Logo
×

নগর জুড়ে

শারদীয় শুভেচ্ছা জানিয়েছে জাতীয় পরিষদের সদস্য এড আনিসুর রহমান দীপু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ১০:২২ পিএম

শারদীয় শুভেচ্ছা জানিয়েছে জাতীয় পরিষদের সদস্য এড আনিসুর রহমান দীপু
Swapno

‘বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তিপ্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। আবহমানকাল ধরে এ দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা অনুষ্ঠানাদির মাধ্যমে দুর্গাপূজা পালন করে আসছে। এ উৎসব সর্বজনীন।

 

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রেখে নারায়ণগঞ্জের উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আনিসুর রহমান দীপু বলেন, “দুর্গোৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুসংহত করুক-এ কামনা করি।’

 

তিনি আরও বলেন, ‘অন্তরের সমস্ত বিদ্বেষ ত্যাগ করে মানবিক চেতনায় নিজেদের উন্নীত করার মাধ্যমে প্রতিটি মানুষ তার অন্তরের ইতিবাচক শক্তিকে জাগ্রত করে সমাজের সমস্ত নেতিবাচক বিষয়ের বিরুদ্ধে লড়াই করবেন বলে আশা প্রকাশ করেন।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন