Logo
Logo
×

নগর জুড়ে

চাষাড়ায় হকারকে ছুরিকাঘাতে হত্যা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ১০:৫৬ পিএম

চাষাড়ায় হকারকে ছুরিকাঘাতে হত্যা
Swapno

নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় জুবায়ের আহমেদ (১৮) নামে এক হকারকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর চাষাড়ার মেডিনোভার পাশের একটি পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। নিহত জুবায়ের কাতার প্রবাসী আমজাদ মিয়ার ছেলে। সে উত্তর মাসদাইর এলাকার বাসিন্দা। 

 

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

 

এ ঘটনা নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, তার শরীরের বিভিন্ন স্থানে কোপানোর আঘাত রয়েছে। তার পেটে অনেক জখম হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন