শান্তি ও সম্প্রীতি রক্ষায় মহানগর আ:লীগের র্যালী
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১, ১০:৪২ পিএম
হিন্দু জনগোষ্ঠীর উপর সাম্প্রতিক সহিংসতার প্রতিবাদে শান্তি ও সম্প্রীতি সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে নগরীর চাষাড়ার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে নেতৃবৃন্দরা বলেন, কুমিল্লার একটি ঘটনাকে কেন্দ্র করে একটি মহল দেশের মধ্যে অস্হিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। পরিকল্পিতভাবে এদেশের উন্নয়নের ধারাকে নষ্ট করতে বিভিন্ন মতভেদ তৈরি করে রাষ্ট্রকে ধ্বংসের মধ্যে ঠেলে দিচ্ছে। এদেশের হিন্দু, মুসলিম, খ্রিষ্টান একে অপরের পরিপূরক। কিন্তু একটি মহল এই সম্প্রীতি নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে। তারা চায় না সকল ধর্মের মানুষ এক সম্প্রীতিতে বাস করুক। তাই তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে সাম্প্রদায়িক সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে।
সমাবেশ শেষে শহীদ মীনারের সামনে থেকে শান্তি ও সম্প্রতির র্যালী নিয়ে নগরীর বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিন করে পূণরায় চাষাড়া বিজয়স্তম্ভের সামনে এসে শেষ করেন।
মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু চন্দনশীলের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট খোকন সাহা, মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক শাহ নিজাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহমুদা মালা, কাউন্সিলর আব্দুল করিম বাবু ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন প্রমূখ।


