Logo
Logo
×

নগর জুড়ে

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে মিন্নত আলী শাহ মাজার কমিটির দোয়া

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২০ অক্টোবর ২০২১, ১০:০৫ পিএম

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে মিন্নত আলী শাহ মাজার কমিটির দোয়া
Swapno

জশনে জুলুস পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে হযরত মিন্নত আলী শাহ্ চিশতী (রহঃ) জামে মসজিদ ও মাজার শরীফ কমিটির উদ্যাগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নগরীর দেওভোগ পাক্কা রোডের হযরত মিন্নত আলী শাহ চিশতী (রহঃ) মাজার প্রাঙ্গণে মাজার কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল্লাহ'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন মনা'র সার্বিক পরিচালনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

এ সময় মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন, হযরত মিন্নত আলী শাহ্ চিশতী (রহঃ) জামে মসজিদ ও মাজার শরীফ কমিটির সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সায়েদুল ইসলাম শাকিল, অর্থ সম্পাদক মোঃ আহসান উল্লাহ, দপ্তর সম্পাদক মোঃ সফিকুল ইসলাম লিটন, প্রচার সম্পাদক আজিজুর রহমান বাদল, মোঃ নূর হোসেন, মনোয়ার হোসেন শোখন ও মোঃ সঞ্চি রহমান প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন