চেকপোস্টে বিপুল ফেন্সিডিলসহ গ্রেফতার ৪
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ০৮:৫৬ পিএম
সোনারগাঁও থানার ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের এর সামনে ঢাকা-চিটাগাং মহাসড়কে চেকপোস্টে ৩৯৩ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব। এসময় ১টি প্রাইভেটকারও জব্দ করা হয়। বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র্যাব-১১ এর মিডিয়া অফিসার মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো: ১। মোঃ রুবেল (৩৩), পিতাঃ মৃত রুহুল আমিন, গ্রাম- কালুয়াই (বাজারের পার্শ্বে), পোঃ- নাদোনা বাজার, থানা- সোনাইমুড়ি, জেলা- নোয়াখালী এর ২। মোঃ ইউনুস মোল্লা (২৬), পিতাঃ আঃ কুদ্দুস মোল্লা, গ্রাম- ফতুল্লা ঋষিপাড়া (প্রদীপ মাতবর এর বাড়ী), থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ এর ৩। তপন দাস (২৪), পিতাঃ অশোক দাস এবং গ্রাম- রসুলবাগ (দ্বীন ইসলাম এর বাড়ীর ভাড়াটিয়া), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ এর ৪। মোঃ মাসুদ রানা (২৪), পিতাঃ মোঃ আঃ রহিম।
র্যাব জানায়, ২০ অক্টোবর বিকেল ৩টায় সোনারগাঁও থানার ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের এর সামনে ঢাকা-চিটাগাং মহাসড়কে চেকপোস্টে গোপন সংবাদের ভিত্তিতে উপরোক্ত মাদক পরিবহনের সংবাদ পাওয়ার পর র্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল বেরিয়ে পড়ে। প্রাথমিক পর্যায়ে কুমিল্লা হতে একটি মাদকের চালান আসার খবর পাওয়ার পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চেকিং শুরু হয়। দীর্ঘক্ষণ চেকিং এর এক পর্যায়ে একটি সাদা রঙের (ঢাকা মেট্রো-গ ১৪-০৫২২) প্রাইভেটকার এর চালক ও ২য় আসনধারীকে গাড়িতে কি বহন করা হচ্ছে জানতে চাইল তাদের আচরণ ও অসংলগ্ন কথাবার্তায় সন্দেহের উদ্রেগ হয়।
গাড়ির ব্যাকডালা খুলতে অস্বীকৃতি জানালে সন্দেহ আরো ঘনিভূত হয়। একসময় বাধ্য হয়েই ব্যাকডালা খুললে মুখ বাধা দুটি বস্তা দেখতে পাওয়া যায়। বস্তায় কি আছে জিজ্ঞাসা করলে জানায় তারা কবিরাজি তেলের ব্যবসা করে। বস্তার কাচের বোতলগুলো মূলত সে উদ্দেশ্যেই স্বল্পমূলে ক্রয় করে নিয়ে যাচ্ছে। তাদের বয়ানে সন্তÍুষ্ট হতে না পেরে বস্তার মুখ খোলা হয়। নীল রঙের পলিথিন মোড়া বোতল সদৃশ্য কিছু বস্তুর উপস্থিতি সন্দেহ বাড়িয়ে দেয়। অবশেষে পলিথিন খোলা হলে এতে ফেন্সিডিল পাওয়া যায়। বিস্তারিত জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে তাদের সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়।


