Logo
Logo
×

নগর জুড়ে

কদমরসূল দরগাহ জিয়ারত করেছেন মেয়র

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ১০:৪০ পিএম

কদমরসূল দরগাহ জিয়ারত করেছেন মেয়র
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর কদম মুবারক সংরক্ষিত কদমরসুল দরগাহ জিয়ারত করেছেন। ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে বুধবার (২০ অক্টোবর) বিকেলে আসর নামাজ শেষে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কদমরসুল দরগাহ জিয়ারত করেন মেয়র আইভী।

 

এ সময় মেয়র আইভী দরগাহে সংরক্ষিত হযরত মুহাম্মদ (সা.) এর কদম মুবারকে মাথা ঠেকিয়ে, চুমু খেয়ে সম্মান প্রদর্শন করেন। পরে মিলাদ ও দোয়ায় অংশ নেন তিনি। পরে মেয়র আইভী দরগাহে চাদর পরান।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, সংরক্ষিত নারী কাউন্সিলর শাওন অংকন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, জেলা যুবলীগের সহসভাপতি আহাম্মদ আলী রেজা রিপন, মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বলসহ প্রমুখ।

 


প্রসঙ্গত, আরবী হিজরি সন অনুযায়ী ১২ রবিউল আউয়ালে ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস। এই দিনটি সারা পৃথিবীতে ঈদ-এ-মিলাদুন্নবী হিসেবে পালন করা হয়। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন