Logo
Logo
×

নগর জুড়ে

চাষাঢ়ায় দূর্ধর্ষ চুরি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ০৮:১৮ পিএম

চাষাঢ়ায় দূর্ধর্ষ চুরি
Swapno

চাষাঢ়ায় ব্যবসায়ীর বাসায় দূর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। পূজার ছুটিতে গ্রামে গেলে অজ্ঞাত চোরচক্র বাসার দরজা ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান কাগজপত্র নিয়ে যায়। গত শুক্রবার ফতুল্লা উত্তর চাষাঢ়া এলাকায়। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

 

অভিযোগে জানা যায়, ফতুল্লা থানার উত্তর চাষাঢ়া ভুট্টুর বাড়ির ৩য়তলার ভাড়াটিয়া খোকন দাস পূজার ছুটিতে গত শুক্রবার দুপুরে গ্রামের বাড়ি চাঁদপুরে বেড়াতে যায়। এ সুযোগে অজ্ঞাত চোরের দল ফ্ল্যাটের দরজা ভেঙ্গে নগত ৩ লাখ ২২ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণ, ৫টি পাসপোর্ট, একাধিক ব্যাংকের চেক বই, সম্পত্তির দলিলসহ মূল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ব্যবসায়ী খোকন দাস শনিবার দুপুরে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন