Logo
Logo
×

নগর জুড়ে

জঙ্গিদের কোনো ধর্ম নেই: মেয়র আইভী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ০৯:০৪ পিএম

জঙ্গিদের কোনো ধর্ম নেই: মেয়র আইভী
Swapno

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ইসলাম ধর্ম কখনও অন্য ধর্মের মানুষকে আক্রমণের অনুমতি দেয় না। যারা এ কাজ করেছে তারা মুসলমান নয় তারা জঙ্গি। আর জঙ্গিদের কোনো ধর্ম নেই।

 

শনিবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় শহরের ২নং রেল গেট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আয়োজিত সম্প্রীতি ও শান্তির মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন

 

আইভী বলেন, বিবেকবান মানুষ কখনও অন্য ধর্মে আঘাত হানতে পারে না। সরকারের কাছে অনুরোধ করবো যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য। তাহলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না।

 

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির, আদিনাথ বসু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান ও শহর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জল প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন