Logo
Logo
×

নগর জুড়ে

হকার খুনের ঘটনায় গ্রেফতার ইব্রাহিম ২ দিনের রিমান্ডে

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ০৮:৫৯ পিএম

হকার খুনের ঘটনায় গ্রেফতার ইব্রাহিম ২ দিনের রিমান্ডে
Swapno

নারায়ণগঞ্জে চাষাড়ায় ছুরিকাঘাতে হকার জোবায়ের খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ইব্রাহিম নামের একজনকে। পুলিশ তাকে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে নারায়নগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদিউজ্জামানের আদালত এই আদেশ দেন। রিমান্ডের সত্যতা নিশ্চিত করেছেন কোট পুলিশের ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান। ইব্রাহিম কুমিল্লার তেলুয়া এলাকার মোঃ আব্দুল মান্নানের ছেলে।

 

মামলা সূত্রে জানাযায়, চাষাঢ়ার সাধু পৌলের গির্জার সামনে জোবায়ের ও ইকবাল পাশাপাশি ব্যবসা করে। গত ১৪ অক্টোবর কোনো কারণে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর পর দুপক্ষের আরও কয়েকজন হাতাহাতির ঘটনায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে জোবায়েরকে ছুরিকাঘাত করে ইকবাল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা পৌনে সাতটায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন