Logo
Logo
×

নগর জুড়ে

নূর ডাইংয়ের মালিকের বাসায় ডাকাতি 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ০৯:৫১ পিএম

নূর ডাইংয়ের মালিকের বাসায় ডাকাতি 
Swapno

নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী নূর ডাইং এর মালিক আব্দুস সোবহানের বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতরা বাড়ির গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে আশি ভরি স্বর্ণালকার, দেশী বিদেশী মুদ্রা মিলিয়ে প্রায় ছিষট্টি লাখ টাকার মালামাল নিয়ে গেছে। সোমবার রাতে এ ব্যাপারে মামলা হলেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। নূর ডাইং নারায়ণগঞ্জের সবচেয়ে পুরনো ডাইংগুলির মধ্যে অন্যতম। 

 


শিল্পপতি আব্দুস সোবহানের ছেলে জাহিদুল হাসান জনি (৪২) জানান, গত ষোল অক্টোবর তিনি ও তার পরিবারের লোকজন বাসা তালাবদ্ধ করে কক্সবাজার, সিলেট ও বান্দরবনে বেড়াতে যান। ২৪ অক্টোবর রাত দশটায় তারা ফিরে আসেন। বাসার তালা খুলে ভেতরে প্রবেশ করে তারা দেখতে পান ঘরের ড্রয়িং রুমের জানালার গ্রীল কাটা। বাড়ির আসবাবপত্র তছনছ করা। আলমারির ড্রয়ার ভাঙ্গা।


 

তিনি বলেন, ড্রয়ার থেকে দুই লাখ বত্রিশ হাজার টাকা মুল্যের দুই হাজার সাতশত ডলার, এক লাখ সাত হাজার টাকা মুল্যের পাঁচ হাজার সৌদি রিয়েল, বাংলাদেশী ছয় লাখ বিশ হাজার টাকা, প্রায় ছাপ্পান্ন লাখ টাকা মুল্যের আশি ভরি স্বর্নালংকার খোয়া গেছে। সিসি ক্যামেরার ফুটেজে আমরা যেদিন বেড়াতে যাই অর্থ্যাৎ ১৬ অক্টোবর রাতে বাড়ির সামনে তিন-চারজন সন্দেহভাজন যুবককে ঘোরাঘুরি করতে দেখি। এর মধ্যে একজনের কাঁধে ফুডপান্ডার মতো একটি বড় ব্যাগ ছিলো।  

 


এ ঘটনার ব্যাপারে ফতুল্লা থানায় সোমবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে। ফতুল্লা থানার ওসি রকিবুজাম্মান জানান, এ ব্যাপারে একটি মামলা হয়েছে। চোরদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন