শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ১১:০৩ পিএম
শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অুনষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে গভীর শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও জাকজমকপূর্ণভাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহান বিজয় দিবস উদযাপন করার জন্য সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুবাস চন্দ্র সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা কুদরত-এ-খুদা ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রমুখ।


