Logo
Logo
×

নগর জুড়ে

না ফেরার দেশে চলে গেলেন নাসিক কাউন্সিলর আলী হোসেন আলা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ১১:২১ পিএম

না ফেরার দেশে চলে গেলেন নাসিক কাউন্সিলর আলী হোসেন আলা
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলী হোসেন আলা রাজধানী ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ (২৬ অক্টোবর) রাত ১০.৩০ মিনিট এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি কয়েক দিন আগে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে হাসপাতালে ভর্তি হন। শুরুতে তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়। পরে পরিস্থিতির অবনতি ঘটায় আজ মঙ্গলবার সকাল ১১ টায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয় বলে মুঠোফোনে তার নিকটস্থ কর্মী মামুন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

দীর্ঘ রাজনৈতিক জীবনে মরহুম আলী হোসেন আলা কদমতলী ৭নং ওয়ার্ডের পরপর দুইবারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। এছাড়াও তিনি সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদ থাকা অবস্থায় ৭নং ওয়ার্ডের দীর্ঘ সময়ের মেম্বার ছিলেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন