Logo
Logo
×

নগর জুড়ে

হকার জুবায়ের হত্যাকান্ডের প্রধান আসামী ইকবাল গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২১, ০৭:৩৬ পিএম

হকার জুবায়ের হত্যাকান্ডের প্রধান আসামী ইকবাল গ্রেফতার
Swapno

নগরীর বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে হকার জুবায়ের হত্যা মামলার প্রধান আসামি ইকবাল(৩৩)কে গ্রেফতার করেছে র‍্যাব-১১ এর একটি অভিযানিক দল। মঙ্গলবার (২৬ অক্টোবর) র‍্যাব-১১ ও র‍্যাব-৮ এর যৌথ অভিযানে বরিশাল জেলার উজিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোনারগাঁয়ের বুরুমদী গ্রামের আব্দুস সামাদের ছেলে ইকবাল।

 


র‍্যাব জানায়, ফুটপাতে দোকান বসানো নিয়ে হকার স্বপনের সাথে জুবায়েরের বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে স্বপন জোবায়েরকে চর থাপ্পড় মারতে থাকে। জুবায়ের এর প্রতিবাদ করলে হকার নেতা আসাদের হুকুমে মামলার প্রধান আসামি ইকবাল ধারালো চাকু দিয়ে জুবায়েরকে কুপিয়ে জখম করে এবং অন্যান্য আসামিরাও জুবায়েরকে মারধর করে।

 


প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের বলাকা পেট্রোল পাম্পের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে হকারদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুপক্ষের আরও কয়েকজন হাতাহাতির ঘটনায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে জোবায়েরকে ছুরিকাঘাত করে ইকবাল। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা পৌনে সাতটায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জুবায়ের ফতুল্লার উত্তর মাসদাইরের আমজাদ হোসেনের পুত্র। এ ঘটনায় নিহত জুবায়েরের মা মুক্তা বাদী হয়ে প্রধান আসামি ইকবালসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন