কাউন্সিলর আলার মৃত্যুতে মেয়র আইভীর শোক
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২১, ১১:৪২ পিএম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলী হোসেন আলার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় প্রয়াত কাউন্সিলর আলার মরদেহ দেখতে সিদ্ধিরগঞ্জের কদমতলি এলাকায় তার বাড়িতে যান তিনি। সেখানে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সাথে কথা বলে সমবেদনা প্রকাশ করেন। তিনি কিছু সময় শোকাহত পরিবারের সদস্যদের পাশে অবস্থান করেন এবং সমবেদনা জানান।
এসময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষে কাউন্সিলর আলী হোসেন আলার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা ও রুহের মাগফেরাত কামনা করেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এইসময় তাঁর সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সিনিয়র সহসভাপতি কামরুল হুদা বাবু, সিটি কর্পোরেশনের পরিছন্ন কর্মকর্তা মো. আলমগীর হিরণ প্রমুখ।
কাউন্সিলর আলী হোসেন আলা মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি কয়েক দিন আগে ওই হাসপাতালে ভর্তি ছিলেন।


