নগরীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০১ নভেম্বর ২০২১, ১২:২২ এএম
শহরের জামতলা এলাকায় দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩১ অক্টোবর) সিনিয়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত তানজিয়া`র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক শাজাহান হালদার।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত তানজিয়া বলেন, আজ শহরের জামতলা এলাকায় আমরা একটি অভিযান পরিচালনা করি। এ সময় অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাদ্য তৈরির অপরাধে `ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯` এ ত্রি-নাথ মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করি। এছাড়া পার্শ্ববর্তী একটি দোকানে সিগারেটের প্যাকেট সাজিয়ে রাখার অপরাধে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এ ৫০০ টাকা জরিমানা করা হয়।`


