Logo
Logo
×

নগর জুড়ে

প্রতিটি ওয়ার্ডে পার্ক, মাঠ ও স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করবো: মেয়র

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২১, ১২:০৩ এএম

প্রতিটি ওয়ার্ডে পার্ক, মাঠ ও স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করবো: মেয়র
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে পার্ক, মাঠ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হবে। এজন্য নতুন পরিকল্পনা অনুযায়ী কাউন্সিলর কার্যালয়েই প্রাথমিক স্বাস্থ্যসেবা ও ইপিআই কেন্দ্রও স্থাপন করা হবে।

 

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে নাসিক নগর ভবনের সম্মেলন কক্ষে ইপিআই ও পিএইচসি কার্যক্রম জোরদার করার লক্ষ্যে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সহযোগিতায় এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

মেয়র আইভী বলেন, এখন আর আগের নারায়ণগঞ্জ আর নাই। এখন নারায়ণগঞ্জে প্রচুর মানুষ। এই শহরে সকালে এক চিত্র, দুপুরে আরেক আবার বিকেলে আরেক চিত্র। এত মানুষ সামলাতে হিমশিম খেতে হয়। তারপর মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছি। মৃতপ্রায় বাবুরাইল খাল আমরা খনন করেছি। এই খালটি শীতলক্ষ্যা থেকে ধলেশ্বরী পর্যন্ত সংযুক্ত। শহরের মাঝখানে নিঃশ্বাস ফেলার জায়গা করে দিয়েছি। রেলওয়ের জায়গাতে যেখানে বস্তি, মাদকের আড্ডাখানা ছিল সেখানে প্রাকৃতিক পার্ক করে দিয়েছি। ওই পার্কটির নাম দিয়েছি শেখ রাসেল নগর পার্ক। শীতলক্ষ্যা ব্রিজ নির্মাণেরও কাজ চলছে। উচ্চতা নিয়ে নকশার পরিবর্তন হয়েছে। তারপরও কাজ চলছে। কোরিয়ান পরামর্শক প্রতিষ্ঠান কাজ করছে। শীঘ্রই এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করতে পারবো। আমি চাই, প্রতিটি ওয়ার্ডে মাঠ থাকবে, পার্ক থাকবে এবং প্রাথমিক চিকিৎসা কেন্দ্র থাকবে।

 


তিনি বলেন, অনেক মায়েরা এনিমিয়া রোগে ভোগে। অল্প বয়সে বার্ধক্য চলে আসে। নরমাল ডেলিভারির দিকে বেশি জোর দিলে, সরকারি হাসপাতালগুলোর চিকিৎসা সেবার মান ভালো করে তুলতে পারলে এই সমস্যা থেকে মুক্তি মিলবে। সিজারিয়ান ডেলিভারি তখন শূণ্যের কোটায় নেমে আসবে। নদীর ওপারে নতুন একটি হাসপাতাল করার জন্য টেন্ডার কল করা হয়েছে। কাজও শুরু হয়ে যাবে। সেখানে আউটডোর থাকবে। প্রাথমিক স্বাস্থ্যসেবা আমরা দিতে চাই। ইপিআইতে নাসিক সবসময় এগিয়ে আছে। প্রয়োজনে ছুটির দিনেও ইপিআই কার্যক্রম চালানো যাবে। বন্দরে মাতৃসদনে তো ২৪ ঘন্টা সার্ভিস চলছেই। সেখানেই চাইলে ছুটির দিনে ইপিআই কার্যক্রম চালানো যাবে। প্রয়োজনে এই ভবনটি অন্য কাজেও লাগানো যাবে।’

 


নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ইউনিসেফ কনসালটেন্ট ডা. ফারহানা রহমানের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, ইউনিসেফের অধিকারী ইমিউনাইজেশন বিশেষজ্ঞ ডা. মেরিনা জোসি, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. শামসুল হক ও ইপিআই পোগ্রাম ম্যানেজার ডা. মাওলা বক্স চৌধুরী প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন