Logo
Logo
×

নগর জুড়ে

শহর যানজটমুক্ত রাখা গেলে ভাড়া আরো কমে আসবে: শামীম ওসমান

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২১, ১২:০৩ এএম

শহর যানজটমুক্ত রাখা গেলে ভাড়া আরো কমে আসবে: শামীম ওসমান
Swapno

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া আরও কমানো যাবে। আমার মনে হয় এ ভাড়া ভবিষ্যতে আরও কমাতে পারি। নারায়ণগঞ্জ শহর একটা ডেড সিটি বলা যায়। এখান থেকে একটি বাস ঘুরে আসতেই আধাঘণ্টা থেকে ৪০ মিনিট সময় লেগে যায়। সেই ৪০ মিনিটে যতটুকু তেল পোড়ে, যানজটমুক্ত রাখা গেলে তা আরো কমে আসবে। তখন আমরা লজিক্যালি বলতে পারি জনস্বার্থে ভাড়া কিছু কমানোর জন্য। মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাতে তিনি এ কথা বলেন।

 

শামীম ওসমান বলেন, যৌক্তিক কারণেই তেলের দাম বাড়ানো হয়েছে। নারায়ণগঞ্জে আমি নিজেও একটা বাস প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, যার নাম শীতল পরিবহন। সেখানে সরকারি নির্দেশনা অনুযায়ী ৭০ টাকা ভাড়া হওয়া উচিত। আমি নিজে তাদের বলেছি ভাড়া কমানোর জন্য। তারা ৫ টাকা কমিয়ে ৬৫ টাকা করেছে। অন্য বাসগুলোও আমাদের অনুরোধে টিকিটপ্রতি পাঁচ টাকা করে কমিয়েছে।

 

এছাড়াও প্রশাসনকে বলতে চাই, যাদের রুট পারমিট নেই, সে গাড়িগুলো যাতে না চলতে পারে খেয়াল রাখতে হবে। এতে যাদের পারমিট আছে তারা যথেষ্ট যাত্রী পাবেন। ফলে আরও ভাড়া কমানো সম্ভব হবে। এ দুটি বিষয় সম্ভব হলে মালিকদের বলে বাসভাড়া আরও কমাতে পারবো।

 

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে টিকিটপ্রতি ৫০ টাকার পরিবর্তে ৫ টাকা কমিয়ে ৪৫ টাকা করা হয়েছে। এদিন দুপুরে নারায়ণগঞ্জের পরিবহন মালিকদের সঙ্গে সভা শেষে জেলা প্রশাসন এ ভাড়া নির্ধারণ করে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন