টয়লেটে পালিয়ে বাঁচলো ছাত্রলীগ নেতা রিয়াদ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১১ নভেম্বর ২০২১, ০৩:২৩ পিএম
নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের একটি ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও তার কর্মীদের অবরুদ্ধ করে রাখে পুলিশ।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা ১২টার দিকে এনায়েতনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ৬৯নং পশ্চিম মাসদাইর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রিয়াদ বিপুল সংখক কর্মী ও লোকজন নিয়ে কেন্দ্রে প্রবেশ করে এবং মেম্বার প্রার্থী শাহজাহান মাতবরের পক্ষে স্লোগান দেন। কেন্দ্রে প্রভাব বিস্তার করে দখলের চেষ্টা করলে তাদের বেশ কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখে পুলিশ।
এ ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে চাইলে পুলিশ গিয়ে বাধা দেয় ও ব্যাপক লাঠিচার্জ করে। তখন রিয়াদকে ছেড়ে দেওয়া হয়। পরে বেলা ১টায় সেখানে বিজিবি সদস্য মোতায়েন করা হয়।


