Logo
Logo
×

নগর জুড়ে

নারী সংহতি না’গঞ্জ জেলার উদ্যোগে কোর্টের সামনে প্রতিবাদী অবস্থান

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ০৬:০০ পিএম

নারী সংহতি না’গঞ্জ জেলার উদ্যোগে কোর্টের সামনে প্রতিবাদী অবস্থান
Swapno

নারী সংহতি নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে জেলা আহবায়ক নাজমা বেগমের সভাপতিত্বে এবং সম্পাদক পপি রাণি সরকারের সঞ্চালনায় গতকাল নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের সামনে প্রতিবাদী অবস্থান আয়োজন করা হয়। 


প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের ৫০ বছর পার হলেও বিচার ব্যবস্থা এখনও ব্রিটিশের প্রণয়ন করা আইন দিয়েই চলছে যা স্বাধীন বাংলাদেশের জন্য লজ্জাকর। সাক্ষ্য আইন ১৫৫(৪) এবং ১৪৬(৩) প্রকারন্তরে ধর্ষকদের পার পাইয়ে দিতে সহায়ক হবে। যে আদালত এই রকম অদ্ভুত আইন তৈরি করে সেই আদালতকে প্রশ্ন করতে হবে। কেউ বা কোনো কিছুই প্রশ্নাতীত নয়। চরিত্রের দোহাই দিয়ে বিচারহীনতা কোনোভাবেই চলতে পারে না। স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, প্রত্যেক ব্যাক্তির জন্য ন্যায়বিচারের ব্যবস্থা করাই আইনের কাজ কারো চারিত্রিক সার্টিফিকেট দিয়ে জাস্টিফাই করা নয়। ব্রিটিশদের তৈরি করা এই নিবর্তনমূলক সকল আইন ও নারীকে হেয় করে এমন সকল আইনি প্রক্রিয়া বাতিল করে নারীর মর্যাদা নিশ্চিতের দাবি জানাই। অস্তিত্ব রক্ষার এই লড়াইয়ে প্রত্যেক নারীকে স্বোচ্চার হবার আহবান জানাই।


অবস্থান কর্মসূচীতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউটের সাবেক শিক্ষার্থী নুসরাত নুপুর, ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ফারহানা মুনাসহ অন্যান্যরা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন