Logo
Logo
×

নগর জুড়ে

নাসিক-ইউসিবি ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ০৯:৩৫ পিএম

নাসিক-ইউসিবি ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর
Swapno

 নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের রাজস্ব সংগ্রহের জন্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর মধ্যে সোমবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 

 

এর পরিপ্রেক্ষিতে রিয়েলটাইম অন লাইন বিলিং-এর আওতায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর যে কোন শাখা, উপ-শাখা এবং এজেন্ট ব্যাংকিং আউটলেটে গ্রাহক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পানি সরবরাহে বিল, হোল্ডিংট্যাক্স এবং ট্রেড লাইসেন্স ফি (ইস্যু / নবায়ন) সহ অন্যান্য বিল সমূহ নগদ টাকায়, ড্রাফ্ট এবং পে-অর্ডার-এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন। পরবর্তীতে গ্রাহকেরা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর ডিজিটাল ব্যাংকিং সেবা যেমন ইন্টারনেট ব্যাকিং (ইউ-নেট), উপায়, কার্ড (ডেবিটকার্ড / ক্রেডিটকার্ড) এর মাধ্যমে ঘরে বসেই উক্ত বিলের টাকা ব্যাংকে জমা করতে পারবেন। 

 

সমঝোতা স্মারক স¦াক্ষর অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এর পক্ষে উপস্থিত ছিলেন মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল আমিন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর এর পক্ষে উপস্থিত ছিলেন শাখা ড্রিস্ট্রিবিউশন চ্যানেলের প্রধান মোঃ সেকান্দার-ই-আজম (এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট) এবং চাষাড়া শাখার ব্যবস্থাপক জনাব মোঃ কামরুল ইসলাম (ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট) সহ অন্যান্য কর্মকর্তাগণ।

 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন