Logo
Logo
×

নগর জুড়ে

বড় পরিসরে বঙ্গবন্ধু সড়কের ফুটপাত দখলে হকাররা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ০২:৪৫ এএম

বড় পরিসরে বঙ্গবন্ধু সড়কের ফুটপাত দখলে হকাররা
Swapno

বঙ্গবন্ধু সড়কের ফুটপাত অনাকাঙ্খিত কিছু ঘটনার জেরে আলোচনায় সারা দেশে। সিটি মেয়র আইভীসহ অর্ধশত আহত হন এই ফুটপাত থেকে হকার সরানোর দাবি জানিয়ে। কিছুদিন আগে ফুটপাতে হকার বসাকে কেন্দ্র করে ঘটেছে খুনের ঘটনাও। খুনের মামলায় পলাতক হকার আসাদ। তবে এরই মধ্যে আবারও নগরীর বঙ্গবন্ধু সড়কের দু’পাশের ফুটপাত হকারদের দখলে।

 

কিন্তু এবার হকারা ফুটপাতের পাশাপাশি সড়কের এক পাশও দখল করে রেখেছে। সরেজমিনে  গিয়ে দেখা যায়, বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া সোনালী ব্যাংক ও শহীদ মিনারের সামনে থেকে শুরু করে ২ নং রেল গেট পযর্ন্ত সড়কের দু’পাশের ফুটপাতই হকারদের দখলে। এছাড়াও ফুটপাতের পাশাপাশি সড়কের একপাশেও ভ্যানগাড়িতে করে পণ্য নিয়ে বসেছেন হকাররা।  সড়কের একপাশ ভ্যানগাড়ির দখলে থাকার কারনে নগরীতে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।


 গতকাল সন্ধ্যায় দেখা যায়, বঙ্গবন্ধু সড়কে পুলিশের  থামানো গাড়ির সামনেই ফুটপাত ও রাস্তা দখল করে পণ্য বিক্রয় করছেন হকাররা।

 

গত কয়েকমাস আগে বঙ্গবন্ধু সড়কের সাধু পৌলের গির্জা সামনে ফুটপাতে হকার বসাকে কেন্দ্র করে এক হকারের ছুরির আঘাতে অন্য এক হকার নিহত হয়। হকার নিহত হবার পর থেকেই বেশ কয়েকদিন বঙ্গবন্ধু সড়কের দু’পাশের ফুটপাত ছিল হকার মুক্ত। কিন্তু বর্তমানে এখন পুরু শহর হকারদের দখলে।

এ বিষয়ে এক পথচারী জানান, প্রতিদিনই দেখা যায় পুলিশ সড়কে হকার মুক্ত করেন কিন্তু সড়ক আর হকারমুক্ত হয় না। এতেই বুঝা যায় পুলিশ এই সড়কে হকার মুক্ত করতে পারে না।

 

সাধু পৌলের গির্জা সামনে পুলিশ গাড়ি নিয়ে বসে থাকে, শুধু ওই গির্জার সামনের অংশ টুকুই হকারমুক্ত থাকে আর পুরো শহর হকারদের দখলে থাকে। আবার কয়েকদিন ধরে সড়কের ফুটপাত দখল করে এখন আবার রাস্তায়ও দু’ই সারি করে ভ্যান রেখেছে। এতে আমাদের হাঁটা চলা করতে অনেক সমস্যা হচ্ছে।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন