Logo
Logo
×

নগর জুড়ে

শীতার্তদের জন্য প্রধানমন্ত্রীর কম্বল বিতরণ করলেন মেয়র আইভী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ০৮:৫৬ পিএম

শীতার্তদের জন্য প্রধানমন্ত্রীর  কম্বল বিতরণ করলেন মেয়র আইভী
Swapno

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া কম্বল শতাধিক অসহায় শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এসময় তিনি সবাইকে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করতে আহবান জানান। বৃহস্পতিবার দুপুরে সিটি করপোরেশনের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার হতে প্রাপ্ত ওইসব কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস সহ সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।’

 

 মেয়র আইভী বলেন, ‘এ কম্বল পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে উদ্বোধন করা হয়েছে। পর্যায় ক্রমে প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের মাধ্যমে বিতরণ করা হবে।’ তিনি বলেন,‘ করোনার সময় চাল, ডাল, টাকা সব পাঠিয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাও দিচ্ছে। এসব কিছু করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আমাদের উচিত ওনার জন্য দোয়া করা। আপনারা সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন