Logo
Logo
×

নগর জুড়ে

১৪ নং ওয়ার্ডে বিশাল গণসংযোগ করেন কাউন্সিলর প্রার্থী মনির

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১, ০৭:৩৬ পিএম

১৪ নং ওয়ার্ডে বিশাল গণসংযোগ করেন কাউন্সিলর প্রার্থী মনির
Swapno

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অতি নিকটেই চলে এসেছেন। সিটি নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীগণ আনন্দ ও উৎসবমুখর পরিবেশে তাদের নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় নাসিক ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মনির ব্যাপক গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। 

 

শুক্রবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় নাসিক ১৪ নং ওয়ার্ডে হাজার হাজার নেতাকর্মী নিয়ে বিশাল গনসংযোগ করেন নাসিক ১৪নং ওয়ার্ডের (সাবেক কাউন্সিলরÑসাবেক প্যাণেল মেয়র) কাউন্সিলর প্রার্থী মো.মনিরুজ্জামান মনির। 

 

এ সময় তিনি, নাসিক ১৪নং ওয়ার্ড পানি ট্যাংকী এলাকা থেকে গনসংযোগটি শুরু করে ১৪নং ওয়ার্ডের দাতা সড়ক, ভূইয়ার বাগ,গোয়ালপাড়া, নন্দিপাড়া, পাল পাড়া, দেওভোগ আখড়ার মোড় ঘুরে পূণরায় আবার পানি ট্যাংকি মাঠে গিয়ে গনসংযোগের মিছিলটি শেষ হয়। এ সময় কাউন্সিলর প্রার্থী মনিরুমানের গনসংযোগে অত্র ওয়ার্ডের শত শত মানুষ উপস্থিত ছিলেন।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন