Logo
Logo
×

নগর জুড়ে

১৪নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন কাউন্সিলর প্রার্থী মাসুম আহম্মেদ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১, ০৭:৪০ পিএম

১৪নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন কাউন্সিলর প্রার্থী মাসুম আহম্মেদ
Swapno

১৪ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ
করেন কাউন্সিলর প্রার্থী মাসুম আহম্মেদ
 
আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অতি নিকটেই চলে এসেছেন। সিটি নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীগণ আনন্দ ও উৎসবমুখর পরিবেশে তাদের নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় নাসিক ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও সমাজ সেবক মো.মাসুম আহম্মেদ ব্যাপক গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রতিদিনই নাসিক ১৪ নং ওয়ার্ডে প্রতি প্রতি ঘরে ঘরে গিয়ে সালাম ও আদার জানাচ্ছে কাউন্সিলর প্রার্থী মো.মাসুম আহম্মেদ। 

 

 শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে নাসিক ১৪ নং ওয়ার্ডে পানি ট্যাংকি এলাকায় ব্যাপক গনসংযোগ করেন মাসুম আহম্মেদ। এ সময় কাউন্সিলর প্রার্থী মাসুম আহম্মেদ অত্র ওয়ার্ডে ভোটার দের উদ্যেশে বলেন, আমি এই ওয়ার্ডের  ডি.এন. রোড এলাকার একজন স্থায়ী বাসিন্দা। এ এলাকায় আমার শৈশব , কৈশোর ও যৌবনের মূল্যবান সময় অতিবাহিত করেছি।এলাকার সুখে - দুঃখে সাধারন মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এলাকার বিভিন্ন প্রতিটি দুর্যোগময় মূহুর্তে নিরন্ন মানুষের পাশে থাকার চেষ্টা করেছি , করোনাকালীন লক ডাউনের সময় নিম্নবৃত্ত , নিম্ন মধ্যবিত্ত মানুষের অভাব ছিল কিন্তু অনেকে লজ্জায় লাইনে দাড়িয়ে ত্রাণ নেয়ার জন্য আসেনি, সেই সমস্ত অভাবী মানুষের ঘরে গিয়ে নিরবে নিভৃতে আমার ব্যক্তিগত তহবিল হতে খাদ্য দ্রব্য ও নগদ অর্থ মানুষের দ্বারে পৌছে দিতে পেরেছি।

 

 তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে ১৪ নং ওয়ার্ডে আপনাদের সহযোগিতায় চাঁদাবাজী , মাদক বেচা - কেনা ও সন্ত্রাস দমন করার আপ্রান চেষ্টা করব। ডি.এন রোডে বর্ষার সময় রাস্তার জলাবদ্ধতা  নিরসনের চেষ্টা করব। অত্র ওয়ার্ডের স্কুল কমিটি, মসজিদ কমিটি , পঞ্চায়েত কমিটি আমি নিজে কুক্ষিগত করব না, যোগ্য লোকদের নেতৃত্বে সকল কমিটি গঠন করব। আমি ডি.এন. রোডের একাংশ সিসি টিভির আওতায় এনেছি , নির্বাচিত হলে ১৪ নং ওয়ার্ডের সম্পূর্ণ এলাকা সিসি টিভির আওতায় আনব। আমি বিশ্বাস করি সিসি টিভি ক্যামেরা চালু হলে এলাকায় চুরি, ডাকাতি মাদক বিক্রি ও বিভিন্ন ধরনের অপরাধ বন্ধ হবে। নির্বাচিত হলে এলাকায় সুশাসন , ন্যায় বিচার ও নাগরিক অধিকার নিশ্চিত করব ইনশাল্লাহ। তাই আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আপনাদের সুচিন্তিত মতামত ও মূল্যবান ভোট আগামী দিনে একজন সৎ ও যোগ্য জন প্রতিনিধি নির্বাচিত করতে সহায়ক হবে ।     
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন