Logo
Logo
×

নগর জুড়ে

লঞ্চঘাটে গাঁজা-ফেন্সিডিলসহ তিন  মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২১, ০২:৪৩ এএম

লঞ্চঘাটে গাঁজা-ফেন্সিডিলসহ তিন  মাদক ব্যবসায়ী গ্রেফতার
Swapno

সদর থানা এলকার ১নং লঞ্চঘাট টিকেট কাউন্টারের সামনে থেকে ২০০ বোতল ফেনসিডিল ও সাড়ে ৫ কেজি গাঁজাসহ তিন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

 

শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মুন্সিপাড়া এলাকার নূর ইসলামের ছেলে মো. দেলোয়ার হোসেন (২০, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ২নং সদরপুর এলাকার মো.আবুল কালামের ছেলে মো. বেল্লাল হোসেন কালা (২২) এবং কুমিল্লা চৌদ্দগ্রাম থানার শুয়ারখিল এলাকার মো. শফিক মিয়ার ছেলে মো. রাসেল (২২)। 

 

র‌্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মো.রিজওয়ান সাঈদ জিকু জানান,১নং লঞ্চঘাট টিকেট কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি দেখতে পেয়ে তিনজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। র‌্যাবের চৌকস দলের সহায়তায় তাদেরকে আটক করা হয় এবং পালানোর কারণ জিজ্ঞাসা করা হয়।  সন্তোষজনক উত্তর দিতে না পারায় তাদেরকে তল্লাশী করা হয়। তল্লাশী করে তাদের কাছ থেকে ফেন্সিডিল এবং গাঁজা পাওয়া যায়।

 

  র‌্যাব জানায়, প্রাথামিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে অবৈধভাবে মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছে।  মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন