Logo
Logo
×

নগর জুড়ে

শায়েস্তা খান রোডের ভাসমান দোকানে অবৈধ বিদ্যুৎ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১, ০৪:০৬ পিএম

শায়েস্তা খান রোডের ভাসমান দোকানে অবৈধ বিদ্যুৎ
Swapno



#অবৈধ সংযোগে মাসে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে
#ডিপিডিসির অসাধু কর্মকর্তা-কর্মচারীর হাত


নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান রোডের ফুটপাতে অবস্থিত প্রায় ৫০ টিরও বেশি ভাসমান দোকানে অবৈধ বিদ্যুতের সংযোগ দিয়েছে একটি চক্র। এসব অবৈধ সংযোগের মাধ্যমে প্রতিটি দোকান থেকে দৈনিক ৫০ টাকা করে চাঁদা নেওয়া হয়। সেই হিসেবে মাসে প্রায় ৭৫ হাজার টাকা হাতিয়ে নিচ্ছে সেই চক্রটি। তবে অবৈধ বিদ্যুতের সংযোগ দিয়ে টাকা হাতিয়ে নেয়া সেই চক্রের সাথে প্রভাবশালী এক এমপি পুত্রের সখ্যতা থাকায় কেউ এই বিষয়ে মুখ খুলতে শাহস পায়না। এমনকি প্রশাসনের লোকেরাও এখানে অসহায়। এদিকে শায়েস্তা খান রোডে ভাসমান দোকানে অবৈধ বিদ্যুতের সংযোগ দেওয়ার পেছনে কিছু ডিপিডিসির কর্মকর্তার হাত থাকতে পারে বলেও অনেকে ধারণা করছেন। তবে নিশ্চিত ভাবে কেউ এটি বলতে পারেনি যে, মূলত কাদের হুকুমে এতবড় চুরি হচ্ছে এই সড়কে।


গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, বঙ্গবন্ধু সড়কের আমিজ ভবনের সামনে থেকে পূর্ব দিকে কালীর বাজার ফ্রেন্ডস সুপার মার্কেট পর্যন্ত চলে গেছে পুরো শায়েস্তা খান সড়কটি। এই সড়কে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই ব্যাঙের ছাতার মতো ভাসমান দোকান গড়ে তোলেন দোকানীরা। সব মিলিয়ে প্রায় ৭০ টি দোকান বসে পুরো রাস্তায়। তাই রাতের বেলায় পর্যাপ্ত আলোকসজ্জার জন্য এসব দোকানে কোন কোন-টিতে ব্যাটারি চালিত লাইট ব্যবহার করা হলেও, অধিকাংশ দোকান জ্বলতে দেখা গেছে বৈদ্যুতিক সংযোগ দ্বারা চালিত বাতি। কিন্তু মিটার ছাড়া এখানে বৈদ্যুতি বাতি এলো কি করে?


জানতে চাইলে শায়েস্তা খান রোডের দোকানীরা বলেন, শান্ত নামে চাষাঢ়ার এক ছাত্রলীগ কর্মীই এসব দোকানে অবৈধ বিদ্যুতের সংযোগ দিয়েছেন। এতে তিনি প্রতি মাসে এর মাধ্যমে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন।


নাম প্রকাশে অনিচ্ছুক শায়েস্তা খান সড়কের এক দোকানী বলেন, আমাদের এখানে অধিকাংশ দোকানেই বৈধ বিদ্যুতের সংযোগ নেই। আমরা এক জনকে প্রতিদিন ৫০ টাকা করে দেই। তিনিই  আমাদের বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছেন। এবার সেটা তিনি কোথা থেকে এনেছে, তা আমরা বলতে পারবো না। আমরা তো টাকা দিয়েই বিদ্যুৎ চালাই!
 

এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক অন্য এক দোকানী বলেন, এখানে আমরা দোকান বসাতেও টাকা দেই আবার বিদ্যুৎ ব্যবহার করতেও টাকা দেই। মূলত বিদ্যুতের সংযোগটি একজন ছাত্রলীগ নেতা দিয়ে থাকেন। আমরা যতটুকু জানি যে, তার নাম শান্ত। এর বেশি কিছু জানিও না বলতেও পারিনা।
এদিকে শায়েস্তা খান রোডে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়ে জানতে নারায়ণগঞ্জ ডিপিডিসির ইস্ট জোনের একাধিক কর্মকর্তার সাথে কথা বলতে চাইলেও তারা এ বিষয়ে কিছুই বলেনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন