শহরের সর্ব দক্ষিণে এবার ত্রিভূজ লড়াই
পরিচয় প্রকাশ গুপ্ত
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২১, ০৫:৪৫ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও প্যনেল মেয়র আফরোজা আফরিন বিভা ওরফে বিভা হাসানের এখন চরম দুঃসময় চলছে।
একদিকে শিয়রে নাসিক নির্বাচন কড়া সাড়ছে, প্রতিপক্ষ মাঠ তাঁতাচ্ছে, অন্যেিক স্বামী হাসান আহমেদ (বিএনপি নেতা) কারাস্তরালে। ১৬,১৭ ও১৮নং ওয়ার্ডে আবারো প্রার্থী হবেন, অথচ, শান্তিপূর্ন ভাবে ও নিবিষ্ট চিত্তে কোন কাজ করতে পারচেন না। এ মুহুর্ত্বে তারও নির্বাচনপূর্ব কিছু হোমওয়ার্ক করা আয়োজন কিন্তু কোন কাজেই মন দিতে পারছেন না।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ আসনে এবার ত্রিভুজ লড়াই হবে। সাবেক কাউন্সিলর খোদেজা খানম নাসরিন এবং নব আবির্ভূতা পাইকপাড়ার গৃহবধূ জুয়েলী ভুইয়া ইতিমধ্যে মাঠ গরম শুরু করেছেন, শুধু তিনিই সিদ্ধান্তহীন গৃহকোনে আটকে আছেন।
এ ব্যাপারে আলাপকালে বিভা হাসান জানিয়েছেন, নির্বাচন করতে হলে তাকেও মাঠে নামতে হবে। গৃহকোণে বসে থেকে নির্বাচন হবে না। ইতিমধ্যে তিনি তার পুরানো শুভানুধ্যায়ীদের সঙ্গে আলাপ করেছেন। দু’চার দিনের মধ্যেই তিনি সরব হবেন এবং সদলবলে মাঠে নামবেন।


