Logo
Logo
×

নগর জুড়ে

মনির-শফির জমজমাট ভোটযুদ্ধ হবে ১৪নং ওয়ার্ডে

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২১, ০৫:১১ পিএম

মনির-শফির জমজমাট ভোটযুদ্ধ হবে ১৪নং ওয়ার্ডে
Swapno

দরজায় কড়া নাড়ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন। সামনে আনুষ্ঠানিক প্রচারযুদ্ধ শুরু হলেই সকল প্রার্থীরা ছুটে যাবেন ভোটারদের দুয়ারে দুয়ারে। ভালোবাসা, ভালো আশ্বাস আর ভালো কথায় ভোটারদের টানতে চাইবেন নিজেদের কাছে। কিন্তু নাসিকের ১৪ নং ওয়ার্ডে এখন থেকেই শুরু হয়ে গেছে পুরোদস্তুর নির্বাচনী প্রচার প্রচারনা। দেওভোগ, নন্দীপাড়া, ভূইয়ারবাগ নিয়ে গঠিত এই ওয়ার্ডে ভোট যুদ্ধ হবে বলেও মনে করছেন অনেক ভোটার। তাদের মতে, এখানে কেউই একক আধিপত্ত বিস্তার করে ভোট যুদ্ধে জয়ী হতে পারবেনা।


স্থানীয়রা বলছেন, ১৪ নং ওয়ার্ডে হোটেল ব্যবসায়ী মনিরুজ্জামান মনির, পরিবহন নেতা শফিউদ্দিন প্রধান ও দিদার খন্দকারসহ আরো দুই থেকে তিনজন কাউন্সিলর পদপ্রার্থী হবেন। কিন্তু এদের মধ্যে মনির ও শফিউদ্দিন প্রধানই হেবিওয়েট প্রার্থী। মূলত এই দুজনের মাঝেই চলবে ভোটযুদ্ধ। আর বিগত নির্বাচনগুলোতেও ১৪ নং ওয়ার্ডে এদের মধ্যেই হাড্ডাহাড্ডি প্রতিযোগীতা হয়েছিলো।


আশরাফুল ইসলাম নামে ১৪ নং ওয়ার্ডের (দেওভোগ) এক ভোটার বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এমন অনেক ওয়ার্ড আছে যেখানে আসন্ন নির্বাচনে কে স্থানীয় জনপ্রতিনিধি হবেন তা বলে দেওয়া যাবে। তবে আমাদের ১৪ নং ওয়ার্ডে আসন্ন সিটি নির্বাচনে কে কাউন্সিলর হবে তা বলা কঠিন। কারণ এখানে দুজন জনপ্রতিনিধি আছে, যারা কেউ কারো চেয়ে কম নয়। তাই ১৪ নং ওয়ার্ডে ভোট যুদ্ধই হবে।


মোহাম্মদ রুবেল নামে নন্দীপাড়া এলাকার এক বাসীন্দা বলেন, আমাদের বর্তমান কাউন্সিলর শফিউদ্দিন প্রধান ভালো লোক। তবে এবারের নির্বাচনে তার প্রধান প্রতিপক্ষ্য মনিরুজ্জামন মনির ভাইও খারাপ নয়, সেও ভালো মানুষ। তাই কাকে রেখে কাকে ভোট দিবো সেটা বলতে পারবো না। ভোটের দিন যে কাউকেই ভোট দিতে পারি।
ভূইয়ারবাগ এলাকার তরুণ ভোটার ফাহিম বলেন, আমার কাছে যাকে যোগ্য মনে হবে তাকেই আমি ভোট দেবো। এলাকায় অনেক কাজ বাকি আছে। একটা ভালো খেলার মাঠ নেই। আমাদের খেলাধুলা খেলতে হলে অনেক দূরের মাঠে যেতে হয়। তাছাড়া এর বাইরেও আরো অনেক কাজ বাকি আছে। তাই সামনে যেই জনপ্রতিনিধি আমাদের সকল চাহিদা পূর্ণ করতে পারবে, তাকেই ভেবেচিন্তে আমরা নির্বাচিত করবো।


এ বিষয়ে জানতে চাইলে এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মনির বলেন,‘আমার বিশ্বাস যে, এখানে আমিই নির্বাচিত হবো। স্থানীয় সাধারণ মানুষ আমাকেই চায়। তারা কোনো অযোগ্য ব্যক্তিকে ভোট দিবেনা। আর আমি নির্বাচিত হলে সকলের জন্য আন্তরিক ভাবে কাজ করবো।


১৪ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শফিউদ্দিন প্রধান বলেন, আমি আশাবাদি যে, এখানে আমিই পাশ করবো। গত করোনাকাল থেকে শুরু করে এর আগে এবং এখন ওয়ার্ডবাসীর জন্য আমি যা করেছি সেটা ভোটের মাধ্যমে প্রমাণ হবে। আর আমার প্রতিপক্ষ্য যারা আছেন তাদেরও আমি দূর্বল মনে করিনা। তারাও যোগ্য প্রার্থী।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন