বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে এখন হকারদের রাজত্ব
মেহেদী হাসান
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২১, ০৪:৪২ পিএম
# প্রশাসন এই শহরের হকার উচ্ছেদ করতে পারবে না: পথচারী
আবারও নগরীর বঙ্গবন্ধু সড়কের দু’পাশের ফুটপাত হকারদের দখলে। কিন্তু এবার হকারা ফুটপাতের পাশাপাশি সড়কের এক পাশও দখলে নিয়েছে তারা। সরেজমিনে গিয়ে দেখা যায়, বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া সোনালী ব্যাংক ও শহীদ মিনারের সামনে থেকে শুরু করে ২ নং রেল গেট পযর্ন্ত সড়কের দু’পাশের ফুটপাতই হকারদের দখলে। এছাড়াও ফুটপাতের পাশাপাশি সড়কের একপাশেও ভ্যানগাড়িতে করে পণ্য নিয়ে নিয়মিত বসছেন হকাররা। সড়কের একপাশ ভ্যানগাড়ির দখলে থাকার কারণে নগরীতে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় দেখা যায়, বঙ্গবন্ধু সড়কের পুলিশের সামনেই ফুটপাত ও রাস্তা দখল করে দোকান নিয়ে বসেছেন হকাররা। মাসখানেক আগে বঙ্গবন্ধু সড়কের সাধু পৌলের গির্জা সামনে ফুটপাতে হকার বসাকে কেন্দ্র করে এক হকারের ছুরির আঘাতে অন্য এক হকার নিহত হয়। হকার নিহত হবার পর থেকেই বেশ কয়েকদিন বঙ্গবন্ধু সড়কের দু’পাশের ফুটপাত ছিল হকার মুক্ত। কিন্তু বর্তমানে এখন পুরু শহর হকারদের দখলে।
এ বিষয়ে এক পথচারী জানান, প্রতিদিনই দেখা যায় পুলিশ সড়কে হকার মুক্ত করেন কিন্তু সড়ক আর হকার মুক্ত হয় না। এতেই বুঝা যায় পুলিশ এই সড়কে হকার মুক্ত করতে পারে না। আবার কয়েকদিন ধরে সড়কের ফুটপাত দখল করে এখন আবার রাস্তায়ও দু’ই সারি করে ভ্যান রেখেছে। এতে আমাদের হাঁটা চলা করতে অনেক সমস্যা হচ্ছে।
এদিকে আরও কয়েকজন্য পথচারীরা জানান, নারায়ণগঞ্জ শহর এখন হকারদের রাজত্বে, তারা যেই যেখানে পারে সে খানেই দোকান নিয়ে বসে পড়ে। এই শহরের পুলিশ প্রশাসন ব্যর্থ, তারা এই শহরের হকার উচ্ছেদ করতে পারবে না।


