Logo
Logo
×

নগর জুড়ে

নৌকা এখন উন্নয়নের মার্কা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২১, ০৫:৩৩ পিএম

নৌকা এখন উন্নয়নের মার্কা

গতকাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন

Swapno

# মনোনয়নবঞ্চিত নেতাদের দলের স্বার্থে নৌকা প্রার্থীর পাশে দাঁড়ানোর আহ্বান

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘নারায়ণগঞ্জের জনতাই তার সকল শক্তির উৎস। সাধারণ মানুষ ও দল সবসময় তার পাশে ছিল। তারা পাশে ছিলেন বলেই কোনো পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করেননি।

 

নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা-কর্মী ও সাধারণ জনগণের হৃদয়ের স্পন্দন বুঝতে পেরেই তাকে নৌকার মনোনয়ন দিয়েছেন বলেও মন্তব্য করেন সেলিনা হায়াৎ আইভী।’ শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে সিটি নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় দলীয় সভানেত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে আনন্দ মিছিল শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

 

এর আগে ডা. সেলিনা হায়াৎ আইভী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। পরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী শহরে আনন্দ মিছিল করেন। সেলিনা হায়াৎ আইভী গত দুই দফা সিটি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন। গত ২০১৬ সালে প্রথমবারের মতো নৌকার প্রার্থী হয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। এইবারও নৌকার প্রার্থী হয়েছেন তিনি। কয়েকদিনের মধ্যেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলেও জানিয়েছেন বর্তমান সিটি মেয়র।

 

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে এবারও দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নৌকার বিজয় উপহার দেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। ডা. আইভী ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের আরও তিনজন নেতা দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছিলেন। মনোনয়নবঞ্চিত নেতাদের দলের স্বার্থে নৌকা প্রার্থীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আইভী বলেন, ‘নারায়ণগঞ্জে নৌকার স্বার্থে, প্রধানমন্ত্রীর স্বার্থে আমরা একসাথে সকলে মিলে কাজ করবো। আমি সকলকেই এই আহ্বান জানাচ্ছি। আমরা সকল ধরণের ভেদাভেদ ভুলে গিয়ে নেত্রীর পাশে দাঁড়াবো। নৌকার পাশে দাঁড়ানো মানেই নেত্রীর পাশে দাঁড়ানো। নৌকার পাশে থাকা মানেই আমাকে এখন জয়যুক্ত করা। নৌকা এখন উন্নয়নের মার্কা। জনতার মার্কা। জনতার মার্কাকে আমরা জয়যুক্ত করবো ইনশাল্লাহ।’

 

এর আগে কয়েক হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, আদিনাথ বসু, মো. আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, কার্যকরী সদস্য মো. শহীদুল্লাহ, বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির এলিন, জেলা যুবলীগের সহসভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জ্বল, মহানগর যুবলীগের সহসভাপতি কামরুল হুদা বাবু, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নিজাম উদ্দিন, বযুবলীগ নেতা আব্দুল মোতালিব, শরীফ হিরা, হিমেল খান প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন