বৃষ্টি উপেক্ষা করে শকুর উঠান বৈঠকে মুরুব্বিদের ঢল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২১, ০৬:৩৮ পিএম
গতকাল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকুর উঠান বৈঠকে বক্তব্য রাখেন ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকুর উঠান বৈঠকে বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন এলাকা থেকে শত শত মুরুব্বি উপস্থিত হয়ে তাকে সমর্থন জানিয়েছেন। রোববার (৫ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের ডন চেম্বার এলাকায় ফিলোসোফিয়া স্কুলের সামনে এ উঠান বৈঠন অনুষ্ঠিত হয়।
এতে রাতে বৃষ্টি উপেক্ষা করে বয়স্ক, তরুণ, যুবক, নারীদের ব্যাপক সমাগম দেখা গেছে। তারা সকলেই শকুকে সমর্থন করে তার জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। এসময় সকলের উদ্দেশ্যে কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, আমার বৈঠকে আমার সমালোচনা আপনারা করেন এটা আমি চাই। আমার যত সমালোচনা হবে তত আমি আমার কাজ ভালো হবে। আমি আপনাদের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। আপনারা আপনাদের রায় দিবেন নির্বাচনে, যদি আমার কাজে সন্তুষ্ট থাকেন তাহলে আমাকে আবারো নির্বাচিত করবেন।
এসময় সকল উপস্থিতি তার পক্ষে হাত তুলে তাকে সমর্থন জানিয়ে বলেন, আপনি করোনার সময় থেকে আমাদের পাশে ছিলেন। খাদ্য সামগ্রী, করোনাকালীন সহায়তা, মরাদেহ দাফন সৎকার এমনকি আমাদের আক্রান্তদের চিকিৎসায়ও পাশে ছিলেন। আপনার বিকল্প শুধু আপনিই। পরে শকু আরো বলেন, এই ওয়ার্ডে অভিভাবক হিসেবে সংসদ সদস্য একেএম সেলিম ওসমান উনার ব্যক্তিগত তহবিল থেকে ১ কোটি টাকা ওয়ার্ডবাসীর উন্নয়নে অনুদান দিয়েছেন।
এই টাকার মধ্যে ৬৫ লক্ষ টাকা ডন চেম্বার জামে মসজিদের উন্নয়নে ও বাকি টাকা ৮টি সাবমারসিবল কল ও এলইডি লাইট লাগানো হয়েছে। উনি বর্তমানে অসুস্থ আছেন আর তাই উনার সুস্বাস্থ্য ও সুস্থতা কামনার আপনাদের কাছে দোয়া চাই। পরে সেলিম ওসমানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে ওয়ার্ডের বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


