Logo
Logo
×

নগর জুড়ে

নাসিক নির্বাচনের প্রথম দিনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন প্রার্থীরা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২১, ০৯:৫৯ পিএম

নাসিক নির্বাচনের প্রথম দিনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন প্রার্থীরা
Swapno

আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা। 

আজ সোমবার (৬ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা। 

এদিন কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন, নাসিক ১নং ওয়ার্ড প্রার্থী আব্দুল মালেক, ২নং ওয়ার্ড বর্তমান কাউন্সিলর ইকবাল হোসেন, প্রার্থী মো. আবু বক্কর সিদ্দিক, হাজী মো. শফিকুল ইসলাম, মো. সোহরাব হোসেন, ৩নং ওয়ার্ড প্রার্থী সুলতান আহমেদ, ৪নং ওয়ার্ড প্রার্থী মো. নজরুল ইসলাম, ৬নং ওয়ার্ড প্রার্থী ডা. মিজানুর রহমান, ৭নং ওয়ার্ড প্রার্থী মো. ফজলুল হক জুয়েল, মো. মেহেদী হাসান, তানজিম কবির সজিব, মহসিন শেখ, ৮নং ওয়ার্ড প্রার্থী মো. সোহেল রানা, ১১নং ওয়ার্ড প্রার্থী মহসিন উল্লাহ, ১২ নং ওয়ার্ড বর্তমান কাউন্সিলর শওকত হাসেম শকু, প্রার্থী মো. নাইম হোসেন মিশাল, ১৭নং ওয়ার্ড বর্তমান কাউন্সিলর আব্দুল করিম বাবু, প্রার্থী মোস্তাক হোসেন, ১৮নং ওয়ার্ড প্রার্থী মো. হান্নান মামুন, খলিলুর রহমান, ২০নং ওয়ার্ড প্রার্থী শহিদুল হাসান মৃধা, ২১ নং ওয়ার্ড বর্তমান কাউন্সিলর হান্নান সরকার, ২২নং ওয়ার্ড বর্তমান কাউন্সিলর সুলতান আহমেদ ভূইয়া, ২৩নং ওয়ার্ড প্রার্থী মো. লিটন মিয়া, ২৪নং ওয়ার্ড প্রার্থী মো. উজ্জল হোসেন, ২৬নং ওয়ার্ড প্রার্থী মো. ইলিয়াস, হাজী মো. আলী হোসেন, ২৭নং ওয়ার্ড প্রার্থী মো. সিরাজুল ইসলাম, মো. ফারুক।

সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন, বর্তমান প্যানেল মেয়র এবং ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ড প্রার্থী আফসানা আফরোজ বিভা, ১,২ ও ৩ নং ওয়ার্ড প্রার্থী জেসমিন আক্তার জুথি, নাজমা বেগম, ৪,৫ ও ৬নং ওয়ার্ড বর্তমান নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, ৭,৮ ও ৯নং ওয়ার্ড প্রার্থী রেহানা পারভীন, ১০,১১ ও ১২ নং ওয়ার্ড প্রার্থী মৌসুমী ভূইয়া স্বর্ণা, ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ড প্রার্থী হোসনে আরা বেগম।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন