মনোনয়নপত্র নিলেন কাউন্সিলর বিভা, আরেকবার সুযোগ চান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১, ০৩:৩৭ পিএম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নির্বাচনে ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা হাসান।
সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন কাউন্সিলর বিভা হাসানের ব্যক্তিগত সচিব মাসুদ রানা। নাসিকের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা হাসান বলেন, এবারের নির্বাচনেও তিনি অংশ নেবেন।
এজন্য তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি বলেন, ‘গত ৫ বছর জনগণের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি সেটা এলাকাবাসীই ভালো বলতে পারবেন। তবে তাদের কল্যাণে পাশে থাকার জন্য আবারও নির্বাচনে অংশ নিয়েছি। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আরও একবার সুযোগ চাই।’


