Logo
Logo
×

নগর জুড়ে

বেসিক ইউনিয়নের নেতাকর্মীদের সাথে শ্রমিক নেতা পলাশের মতবিনিময় সভা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১, ০৪:৪৬ পিএম

বেসিক ইউনিয়নের নেতাকর্মীদের সাথে শ্রমিক নেতা পলাশের মতবিনিময় সভা

গতকাল আলীগঞ্জ হলে ৩৪ টি বেসিক ইউনিয়নের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ।

Swapno

জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ বলেছেন, আমি আগামী ৮ ডিসেম্বর চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছি। চিকিৎসার প্রয়োজনে আমাকে দীর্ঘদিন বিদেশে থাকতে হবে। তাই আমি সকল নেতাকর্মীদের একসাথে মিলেমিশে সবাইকে কাজ করার অনুরোধ জানাচ্ছি।  গতকাল ফতুল্লার আলীগঞ্জ হলে তার প্রতিষ্ঠা ৩৪ টি বেসিক ইউনিয়নের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।  

 

পলাশ বলেন, আমাদের জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির ও বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সদস্য জাকির প্রদান ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে নির্বাচন করছেন। তাই আমার সংগঠনের সকল নেতাকর্মীরা তার জন্য নিরলসভাবে কাজ করবেন। এবং তাদেরকে বিজয় করে ঘরে নিয়ে আসবেন সেই প্রত্যাশায় আমি আমার নেতাকর্মীদের কাছে করছি।

 

তারা বিজয় হলে মনে করবেন শ্রমিকশ্রেণীর বিজয় হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, সহ-সভাপতি আবুল হোসেন, ফতুল্লা থানা লোড-আনলোড সভাপতি ও কুতুবপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির, ইউনাইটেড ফেডারেশন গার্মেন্টস অব ওয়ার্কার্স নাঃগঞ্জ জেলা সভাপতি শাহাদাত হোসেন সেন্টু, সাধারণ সম্পাদক কবির হোসেন রাজু, লিটন শিকদার, ফতুল্লা থানা শ্রমিক লীগের সভাপতি পিয়াশ আহমেদ সোহেল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া ছাত্তার, টলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাস্টার, নারায়ণগঞ্জ সদর উপজেলায় রিস্কা চালক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আজিজুল হাওলাদার, জাকির প্রধানসহ বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতাকর্মীরা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন