Logo
Logo
×

নগর জুড়ে

১২ নং ওয়ার্ডবাসীর অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনে লড়বো : নাঈম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১, ০৪:৫৮ পিএম

১২ নং ওয়ার্ডবাসীর অধিকার প্রতিষ্ঠার  জন্য নির্বাচনে লড়বো : নাঈম

গতকাল আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে পুরনো স্বপ্ন বাস্তবায়নের লক্ষে ১২নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন মো. নাঈম হোসেন মিশাল।

Swapno

২০১৬ সালে নির্বাচনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন খানপুরের সন্তান মো. নাঈম হোসেন মিশাল। সেবারের নির্বাচনে বর্তমান কাউন্সলর শওকত হাসেম শুকু’র সাথে তুমুল প্রতিদ্বন্দীতা করে ২য় অবস্থান অর্জন করেছিলেন।

 

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে পুরনো স্বপ্ন বাস্তবায়নের লক্ষে ১২নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন মো. নাঈম হোসেন মিশাল। রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন মো. নাঈম হোসেন মিশাল। মনোনয়নপত্র সংগ্রহ শেষে কাউন্সিলর প্রার্থী মো. নাঈম হোসেন মিশাল সংবাদ মাধ্যমকে জানান, ১২নং ওয়ার্ডের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে মনোয়ন সংগ্রহ করেছি।

 

দীর্ঘদিন থেকেই ১২নং ওয়ার্ডের বাসিন্দারা নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। কিছু মুষ্ঠিমেয় মানুষের মধ্যেই সীমাবদ্ধ নাগরিক সেবা। বর্তমান কাউন্সিলের নিকটস্থ লোকজনই অধিকতর সুযোগ-সুবিধা গ্রহণ করছে। এদের কারণে ১২নং ওয়ার্ডের অধিকাংশ মানুষই কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত। মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং কেউ খাবে আর কেউ খাবেনা এই নীতিকে রুখে দিতেই নির্বাচনে অংশগ্রহণ করা। শুধু অংশগ্রহণ করেই থেমে যাবোনা। নির্বাচিত হয়ে সর্বপ্রথম বৈষম্য বন্ধ করবো, উন্নয়ন ও প্রয়োজনীয়তার সবটুকু সমবন্টন করবো। তিনি আরো বরেন, গত বার ২য় হয়েছি। এবার ওয়ার্ডবাসীর দোয়া ও ভালোবাসায় জয়ী হয়ে মানুষের দরজায় নাগরিক সবা পৌঁছে দেব।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন